শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
মার্কিন দূতাবাসকর্মীদের ওমান ছাড়ার নির্দেশ সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী ৩০ দিনে পূর্ণ হতে পারে রমজান, ঈদ কি বার?

মগবাজারে বিস্ফোরণ: মারা গেলেন চিকিৎসাধীন আরো ১ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মগবাজারে বিস্ফোরণের ঘটনায় সুভাষ চন্দ্র সাহা (৬২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। তিনি সোমবার দিবাগত রাতে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন সিটিটিসি পুলিশ পরিদর্শক মো. মোদাচ্ছের কায়সার। তিনি বলেন, সুভাষ মগবাজারের ঘটনার শিকার হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি ছিলেন। গত রাতে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে রাতেই তার মৃত্যু হয়।

সিটিটিসি এ কর্মকর্তা বলেন, মৃতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে তার ছেলের কাছে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।  এ ঘটনায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।

সুভাষ (৬২) কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মৃত মনমহন সাহার ছেলে। তিনি ইসলামপুরে থাকতেন। ঘটনার সময় তিনি বাসযাত্রী ছিলেন। বিস্ফোরণে সুভাষ মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ