রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

চীনে ধ্বংসপ্রাপ্ত মসজিদের জায়গায় হোটেল নির্মাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চীনের কমিউনিস্ট পার্টির নির্দেশে উইঘুরদের অন্তর্গত একটি মসজিদ ধ্বংস করা হয়েছে। এখন এই ধ্বংসপ্রাপ্ত মসজিদের স্থানে হিলটন হোটেল নির্মাণের পরিকল্পনা করেছে চীনা সরকার।

মসজিদের স্থানে হোটেল নির্মাণের পরিকল্পনার খবর প্রকাশের পর মুসলমানেরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। এই খবরটি সর্বপ্রথম টেলিগ্রাফ ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। প্রকাশিত খবরে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, শিনচিয়াং প্রদেশের হুটান শহরে ধ্বংসপ্রাপ্ত “দুলিং মসজিদের” জায়গায় হিলটন হোটেল নির্মাণ করা হবে।

এই হোটেলটি হিলটন ওয়ার্ল্ডওয়াইড হোল্ডিংস ইন হোটেল কমপ্লেক্সের অংশ যা এক চীনা বিনিয়োগকারী তৈরি করতে চাচ্ছে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হিল্টনের ওয়েবসাইটে পর্যালোচনা করে জানা গেছে যে শিনচিয়াং প্রদেশে হিলটন গ্রুপের মালিকানাধীন বেশ কয়েকটি সম্পত্তি রয়েছে।

এই পরিকল্পনার বিরুদ্ধে আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিলের (CAIR) তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এই কাউন্সিল নিজস্ব ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে লিখেছিল: হিলটন কোম্পানি যদি ভেঙে দেওয়া মসজিদের জায়গায় হোটেল নির্মাণ করে, তাহলে এটি চীন সরকারকে উইঘুরদের বিরুদ্ধে সাংস্কৃতিক নির্মূলীকরণে সহায়তা করবে। উইঘুরদের নির্মূল করতে সহায়তা করার অর্থ হচ্ছে তাদের গণহত্যা করতে সহায়তা করা।

হুটান শহরের “দুলিং মসজিদ”টি ২০১৮ সালে ধ্বংস করা হয়েছে। স্যাটেলাইট থেক ধারণকৃত ছবিতে দেখা গিয়েছে, একটি বুলডোজার দ্বারা মসজিদটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছ।

হুতান শহরটি শিনচিয়াং প্রদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এই শহরের জনসংখ্যা প্রায় ৫ লাখ এবং অধিকাংশ জনসংখ্যা মুসলমান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ