বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

উইঘুর ইস্যুতে চীনকে বিশ্বাস করেন বলে জানান ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জিনজিয়াং প্রদেশের উইঘুর মসলমানদের বিষয়ে চীন সরকারের নীতির প্রতি নিজের দ্ব্যর্থহীন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পাশাপাশি দেশটির নির্বাচনি গণতন্ত্রের তুলনায় একদলীয় ব্যবস্থাকে (ওয়ান-পার্টি সিস্টেম) সমাজের জন্য আরও উন্নত মডেল হিসাবে উল্লেখ করে প্রশংসাও করেছেন। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

গত বৃহস্পতিবার চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) শততম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ইসলামাবাদ সফরে আসা চীনা সংবাদমাধ্যমের সদস্যদের সঙ্গে এসব কথা বলেন ইমরান খান।

ইমরান খান বলেছেন, পশ্চিমা মিডিয়া এবং পশ্চিমা সরকারগুলোর পক্ষ থেকে জিনজিয়াং নিয়ে আমরা যা শুনি চীনা কর্মকর্তাদের সাথে আমাদের আলাপচারিতায় তার সম্পূর্ণ ভিন্ন চিত্র উঠে এসেছে। চীনের সাথে আমাদের আস্থার সম্পর্ক রয়েছে। তাই চীন জিনজিয়াং নিয়ে যা বলে আমরা তা সমর্থন করি।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো চীনের দক্ষিণ-পশ্চিমের জিনজিয়াং প্রদেশের মুসলিম জনগণের বিরুদ্ধে চীনা কর্মকান্ডকে 'ব্যাপক গণহত্যা এবং নির্যাতন' আখ্যায়িত করে আসছে এবং চীন মানবতাবিরোধী অপরাধ করছে বলেও বারবার অভিযোগ করছে।

তবে ইসলামফোবিয়া নিয়ে বিশেষ করে ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নিতে বারবার আহ্বান জানানো ইমরান খান যে কোনও অধিকার লঙ্ঘনের বিষয়ে চীন সরকারের অবস্থানের প্রতি নিজের দ্ব্যর্থহীন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ