রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাশ্মীরে স্বাধীনতাকামীদের গুলিতে নিহত ভারতীয় সেনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের কাশ্মীরের পুলওয়ামায় শুক্রবার (২ জুলাই) ভারতীয় সেনা এবং স্বাধীনতাকামীদের গোলাগুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছে। এ ছাড়া ভারতে জম্মু-কাশ্মীরের সীমান্ত সীমান্ত পেরিয়ে আবারও ড্রোন ঢুকে পড়ার দাবি করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

ভারতীয় সেনা সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, শুক্রবার সকালে পুলওয়ামার রাজপোরা এলাকার হনজন গ্রামে তল্লাশি অভিযানের সময় হঠাৎ স্বাধীনতাকামীদের হামলার মুখে পড়ে ভারতীয় সেনার একটি দল। এ সময় অতর্কিত গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হন । এরপর দেশটির আধা সামরিক বাহিনী সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে পুরো এলাকা ঘিরে ফেলে অভিযানে নেমেছেন সেনা সদস্যরা।

এদিকে শুক্রবার ভোর পৌনে ৫টা নাগাদ নজরদারি এড়িয়ে অরনিয়া সেক্টরে একটি হেক্সাকপ্টার (ছয়টি বাহুবিশিষ্ট চালকহীন আকাশযান) ঢুকে পড়ে। খুবই নিচু দিয়ে উড়ছিল সেটি। টহলদার বিএসফ সদস্যদের নজরে আসায় সেটি গুলি করে নামানোর চেষ্টা করেন তারা। বিএসএফের দাবি গুলির মুখে দ্রুত আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে যায় সেই ড্রোন।

উল্লেখ্য, পাকিস্তান সীমান্ত থেকে ১৬ কিলোমিটার দূরে জম্মুতে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে বোমা ফেলে দুটি ড্রোন। তারা পাক সীমান্ত পেরিয়ে এসেছিল বলেই প্রাথমিক তদন্তে দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ