রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

আমিরাতে ‘শ্রেষ্ঠ শিক্ষিকা’ পুরস্কার পেলেন নুরা আবদুল্লাহ আল নিয়াদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমিরাতের আল আইন শহরের মু হাম্মদ বিন খালিদ স্কুলের শিক্ষিকা নুরা আবদুল্লাহ আল নিয়াদি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষক হিসেবে ১০ লাখ দিরহাম মূল্যের পুরস্কার লাভ করেছেন।

আমিরাতের শিক্ষিকা নুরা আবদুল্লাহ আল নিয়াদি অটিজম, ডাউন সিনড্রোমসহ বিভিন্ন ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে নিয়ে কাজ করেন। আরব আমিরাতের সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আমিরাতের শ্রেষ্ঠ শিক্ষকের ঘোষণা দেওয়া হয় গত রবিবার (২৭ জুন) আবুধাবির লুভের থেকে ভার্চুয়ালি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে। মুহাম্মদ বিন জায়েদ অ্যাওয়ার্ডের আওতায় গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) দেশগুলোর শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আমিরাতের নুরা-সহ সৌদির জুহফা প্রাইমারি স্কুলের শিক্ষক আহমদ আর মালিকিকে এ পুরস্কার দেওয়া হয়।

আমিরাতের শিক্ষামন্ত্রী হুসাইন বিন ইবরাহিম আল হাম্মাদি, পুরস্কার পরিচালনা কমিটির সদস্য আবদুল রহমান আল হাম্মাদি, আবুধাবি ক্রাউনপ্রিন্সের শিক্ষাবিষয়ক প্রধান মুহাম্মদ খালিফা আল নুওয়াইমি পুরস্কার ঘোষণার অনুষ্ঠানের উপস্থিত ছিলেন।

তিনি জানান, ‘আবেদনের সময় আমি এই পুরস্কারের জন্য মনোনীত হব বলে আশা করেননি। তাই এই বিরল সম্মাননার জন্য আমি অভিভূত। তবে সবার শিক্ষার অধিকার নিশ্চিত করা আমার কর্তব্য। আমি বিশ্বাস করি, আপনি যত বেশি মানুষকে গ্রহণ করবেন, আপনি তাদের কাছ থেকে তত বেশি ভালোবাসা পাবেন।’

আল নিয়াদি আরও বলেন, ‘আমি তাদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বলে অভিহিত করি না। বরং তাদেরকে সবচেয়ে সুখী মানুষ বলে মনে করি। তাদের ভালোবাসা ও আনন্দ অপরিমিত। তাদেরকে ভালোবাসা ও গ্রহণ করাই আমাদের সবার কর্তব্য।’
সূত্র : দ্য ন্যাশনাল

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ