বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

পাকিস্তান বেফাক সভাপতির ইন্তেকালে দেওবন্দ মুহতামিমের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রসিদ্ধ আলেম, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের শুরা সদস্য, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি ও বিন্নুরী টাউন মাদরাসার মুহতামিম হজরত মাওলানা ড. আব্দুর রাজ্জাক ইস্কান্দারের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বিশ্বখ্যাত বিদ্যাপীঠ ও উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী।

আজ এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম মাওলানা ড. আব্দুর রাজ্জাক ইস্কান্দার রহ. খতমে নবুওয়াত পাকিস্তান এর আমীর ছিলেন। হজরত মাওলানা ইউসুফ বিন্নুরী রহ. এর প্রিয় ছাত্র, ইলমী উত্তরসূরী ও অসংখ্য কিতাবের মুসান্নিফ ছিলেন।

আমি দারুল উলুম দেওবন্দের মুহতামিম হিসেবে তার ইন্তেকালে তার বংশধর, ভক্তবৃন্দ ও ছাত্রদের কাছে দোয়া কামনা করছি। আল্লাহ পাক তাঁর পরিবার পরিজনকে সবরে জামীল দান করুন। তাঁর জীবনের খিদমাতগুলাে কবুল ও মঞ্জুর করুন এবং তাঁকে জান্নাত নসীব করুন-আমীন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ