বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

পাকিস্তান বেফাক সভাপতির ইন্তেকালে বাংলাদেশ বেফাকের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান-এর সভাপতি মাওলানা ড. আব্দুর রাজ্জাক ইস্কান্দার-এর ইন্তেকালে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের নেতৃবৃন্দ গভীর শােক প্রকাশ করেছেন।

আজ বুধবার (৩০ জুন) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ যুবায়ের স্বাক্ষরিত এক বার্তায় তারা এ শোক প্রকাশ করেন।

এর আগে আজ দুপুরে পাকিস্তানের প্রসিদ্ধ আলেমেদীন বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি ও বিনুরী টাউন মাদরাসার মুহতামিম মাওলানা ড. আব্দুর রাজ্জাক ইস্কান্দার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শোক বার্তায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সভাপতি আল্লামা মাহমুদুল হাসান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ বেফাকের সকলে সারা দেশের ওলামায়ে কেরাম ও তালিবুল ইলমদের নিকট তাঁর জন্য বিশেষ দু’আর অনুরােধ জানান।

শোক বার্তায় তারা আরও বলেন, আল্লাহ পাক তাঁর পরিবার পরিজনকে সবরে জামীল দান করুন। তাঁর জীবনের খিদমাতগুলাে কবুল ও মঞ্জুর করুন এবং তাঁকে জান্নাত নসীব করুন-আমীন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ