শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ

গ্রিসে ভয়াবহ আগুনে ‘সর্বশান্ত’ ৩০০ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৩০০ বাংলাদেশি কৃষিকর্মীর ৩৮টি ফারাঙ্গা বা অস্থায়ী আবাসস্থল। এতে কেউ হতাহত না হলেও তাদের অর্থ, পোশাক, খাদ্যসমগ্রী, পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্রও পুড়ে গেছে।

এ তথ্য নিশ্চিত করে দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটে গত রোববার, পশ্চিম গ্রিসের মানোলাদা এলাকার একটি কৃষি খামারে।

প্রবাসীরা জানান, আগুনের সূত্রপাত হয় সুনামগঞ্জের শিশু মিয়ার দায়িত্বে থাকা ফারাঙ্গায় রান্নার চুলা থেকে। মুহূর্তে সে আগুন আশপাশে ছড়িয়ে পড়লে সর্বশান্ত হন অন্য ফারাঙ্গার বাসিন্দারাও।

প্রবাসী সাংবাদিক জহিরুল ইসলাম বলেন, কৃষি খামারের জন্য বিখ্যাত মানোলাদায় স্ট্রবেরি উৎপাদনে কাজ করছেন প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি।

এদিকে, গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের খোঁজখবর নেন এথেন্সে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত আসুদ আহমেদ। এ সময় তাদের পাসপোর্ট, আবাসস্থল, খাবার ও আইনগত সহযোগিতার আশ্বাস দেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ