বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

‘আমাদেরকে গ্রেট, শক্তিশালী তুরস্ক নির্মাণের প্রতিজ্ঞা বাস্তবায়ন করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিবেশি দেশগুলো তুরস্ক নিয়ে স্বপ্ন দেখে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিজব তাইয়্যিপ এরদোগান। শুক্রবার তুরস্কের দক্ষিণ প্রদেশ কিলিসের এক খাল উদ্বোধন অনুষ্ঠানে এরদোগান এ কথা বলেন।

তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, আমাদেরকে গ্রেট এবং শক্তিশালী’ তুরস্ক নির্মাণের প্রতিজ্ঞা বাস্তবায়ন করতে হবে। বন্ধু দেশ এবং প্রতিবেশি দেশগুলো আমাদের নিয়ে স্বপ্ন দেখে।

তুরস্ক ২০২৩ সালের টার্গেট বাস্তবায়নের সন্নিকটে রয়েছে উল্লেখ করে এরদোগান বলেন, আমাদের সরকার এখন পর্যন্ত যত গুরুত্বপূর্ণ কাজ করেছে তার মধ্যে অন্যতম সেরা কাজ হলো-‘উত্তম বোঝাপড়া’।

২০০৩ সালে প্রথম ক্ষমতায় আসেন তুরস্কের একেপি পার্টির নেতা রিসেপ তাইয়্যিপ এরদোগান।  সম্প্রতি এরদোগানের নেতৃত্বে তুরস্ক ব্যাপক সফলতা পেয়েছে।

আজারবাইজান ও আর্মেনিয়ার যুদ্ধে  তুরস্ক সরাসরি  আজারবাইজানের পক্ষ নিয়ে তাদেরকে বিজয়ী করেছে। সিরিয়া ও ইরাকে কখনো আসাদ বাহিনী, কখনো কুর্দি বাহিনীর বিরুদ্ধে লড়ছে তুরস্ক। লিবিয়ায় তারা থামিয়ে দিয়েছে ফ্রান্স ও রাশিয়া-সমর্থিত বিদ্রোহী জেনারেল হাফতারের বাহিনীকে। এছাড়া তুর্কি সেনারা গ্রিস, গ্রিক-সাইপ্রাস ও মিসর এবং  ইরাকি কুর্দিদের বিরুদ্ধেও সফলতা পেয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ