বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করার আহ্বান নিরাপত্তা পরিষদের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন আহমদ আযম খান ৫ আগস্ট ও ১৬ জুলাই রেখে জাতীয় দিবস তালিকার পরিপত্র জারি স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

মুগদায় ছাদ থেকে পড়ে যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মুগদা এলাকায় একটি মসজিদের চার তলার ছাদ থেকে পড়ে আল আমিন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া আল আমিনের মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

আল আমিনের বাবা খোকন মিয়া জানান, তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। তারা মুগদার মান্ডায় একটি বাসায় থাকেন। আল আমিন মসজিদে গিয়ে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন।

তিনি আরও জানান, আল আমিন আজ জুমার নামাজ পড়তে বাসা থেকে বের হয়ে মান্ডা আলহেরা মসজিদে যায়। নামাজ শেষে মসজিদের ছাদে গেলে সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ