বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

সৌদিতে বন্দি চিকিৎসাধীন হামাস নেতা, মুক্তি দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে বন্দি ক্যান্সার আক্রান্ত হামাস নেতা মোহাম্মদ আল-খুদারিসহ অন্য ফিলিস্তিনিদের মুক্তির দাবি জানানো হয়েছে। ২০১৯ সালের ৪ এপ্রিল আল খুদারি ও তার ছেলে হানি আল-খুদারিকে যখন সৌদি কর্তৃপক্ষ আটক করেছিল তখন তিনি মুত্রথলির ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার এক বিবৃতি সৌদি কর্তৃপক্ষকে আটক ফিলিস্তিনিদের মুক্তি দিতে আহ্বান জানিয়েছেন ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস নেতা রাফাত মৌরা। এক বিবৃতিতে তিনি ফিলিস্তিন ও সৌদির সম্পর্কের বিষয়টি বিবেচনা করে তাদরে মুক্তির দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, আমরা সৌদি নেতাদের আহ্বান জানাচ্ছি তাদের বিচারের প্রক্রিয়াটি বন্ধ করতে এবং আটকদের তাদের পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দিতে।

হামাস জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ হামাসের ৬০ সদস্যকে গ্রেফতার করেছে। এর মধ্যে আল-খুদারি রয়েছেন।

রিয়াদ এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে আটক ব্যক্তিরা আইনের মধ্যে থাকা তাদের অধিকার ভোগ করবে।

গত ফেব্রুয়ারিতে অ্যামেনেস্টি ইনন্টারন্যাশনাল জানিয়েছে, ২০১৯ সালের ৪ এপ্রিল আল খুদারি ও তার ছেলে হানি আল-খুদারিকে যখন সৌদি কর্তৃপক্ষ আটক করেছিল তখন তিনি মুত্রথলির ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সৌদি রাজাকে অনুরোধ করেছেন আল-খুদারিকে মুক্তি দিতে।

সূত্র: ইয়েনি শাফাক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ