বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

লেবাননের সঙ্গে যুদ্ধের হুমকি দিলো ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম আন্তর্জাতিক ডেস্ক: এবার লেবাননের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি।

এক ঘোষণায় লেবানকে হুমকি গান্তজ বলেন, ‘গাজায় ইসরায়েল যেই হামলা করেছে তার চেয়েও ভয়াবহ ও শক্তিশালী হামলা হবে লেবাননে। ইসরায়েলি হামলায় কাঁপবে দেশটি।’ লেবাননের বিরুদ্ধে ইসরাইলের ১৯৮২ সালের যুদ্ধের বার্ষিকী উপলক্ষে এক ভাষণে তিনি এ হুমকি দেন বলে ইরনা জানিয়েছে।

হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহর সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বেনি গান্তজ বলেন, ‘লেবাননের যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে তার তালিকা তৈরি করা আছে এবং সে তালিকা গাজার তালিকার চেয়েও বড়।’

গাজা যুদ্ধে কার্যত পরাজিত হওয়ার কয়েক দিন পরই ইসরায়েল লেবাননের বিরুদ্ধে এ হুমকি দিল। যদিও লেবাননের হিজবুল্লাহ গাজার প্রতিরোধ সংগঠনগুলোর চেয়েও সামরিক দিক থেকে শক্তিশালী ও অভিজ্ঞ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ