বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বেফাকে সাফল্যের ধারা বজায় রেখেছে মারকাযুল কুরআন ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষায় অন্যান্য বছরের মতো এবারও সাফল্যের ধারা বজায় রেখেছে মারকাযুল কুরআন ঢাকা।

রাজধানীর উত্তরখানে অবস্থিত মাদানি নেসাবের মাদরাসাটি প্রতিষ্ঠা করেছেন মাদরাসাতুল মদীনার সাবেক নাজেমে তা'লীমাত, উস্তাযুল আসাতিযা মাওলানা শফিকুল্লাহ (মাহবুবুর রহমান) রহ.।

জানা যায়, এ বছর মারকাযুল কুরআন ঢাকা থেকে ফযিলত মারহালায় অংশগ্রহণ করে মোট ২৮ জন ছাত্র। এদের মধ্যে মেধা তালিকার ১০, ১৫, ২৮, ২৮, ৩২ ও ৩৮তম স্থানসহ মোট মুমতাজ হয় ১৩ জন। জায়্যিদ জিদ্দান ১৩ জন এবং জায়্যিদ ২ জন। পাশের হার ১০০%।

অপরদিকে প্রথম বারের মত সানাবিয়া উলয়া মারহালায় অংশগ্রহণ করে ৪, ১৯, ২২, ৪১ ও ৪৪ তম স্থানসহ মোট মুমতাজ হয় ২৩ জন। এ ছাড়া জায়্যিদ জিদ্দান ১২ জন এবং জায়্যিদ ১০জন। পাশের হার ১০০%।

উল্লেখ্য, মারকাযুল কুরআন ঢাকায় আগামী ৭, ৮ ও ৯ শাওয়াল ভর্তি কার্যক্রম চলবে। এ ক্ষেত্রে ঢাকা ও ঢাকার আশেপাশের নতুন ছাত্রদের মাদরাসায় উপস্থিত হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে দূরবর্তী জেলাসমূহের কোন ছাত্র মাদরাসায় উপস্থিত হতে অপারগ হলে অনলাইনে পরীক্ষা দেয়ার অবকাশ থাকবে। পুরাতন ছাত্রদের ৭ ও ৮ শাওয়ালের মধ্যে নিজ নিজ নেগরান উস্তাদের সাথে যোগাযোগ করে ভর্তি কার্যক্রম সমাপ্ত করতে হবে।

যোগাযোগের নম্বর: ০১৬২১০৮১৯৭৯, ০১৮৫৫৩২১৩৭৫, ০১৭৪০৩৬৩০২৮, ০১৮৫৮৯২৬৭৮০

যাতায়াত: ঢাকার উত্তরা আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে মাস্টার পাড়া বাজার, ডাচ বাংলা ব্যাংকের বিপরীতে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ