বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা এরদোগানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের জেরুসালেমে মুসলিমদের পবিত্র স্থাপনা আলআকসা মসজিদে তারাবির নামাজরত মুসলিমদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। পাশাপাশি তিনি ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।

শনিবার এক টুইট বার্তায় এরদোগান ইসরায়েলের এমন জঘন্য কাজের তীব্র নিন্দা জানান। তিনি ইসরায়েলকে নিষ্ঠুর ও সন্ত্রসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, আমরা সব সময় আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে রয়েছি।

এর আগে শুক্রবার ফিলিস্তিনে মুসলিমদের পবিত্র আলআকসা মসজিদে তারাবির নামাজের সময় হামলা চালায় ইসরায়েলি পুলিশ। হামলায় অন্তত ২০০ জন আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে অনেককেই।

এই হামলার পরই মুসলিম বিশ্বের নেতার প্রতিক্রিয়া জানাতে আহ্বান করেন। পাশাপাশি ইসরাইলের এই নির্যাতন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে জেরুসালেমে ইসরায়েলি হামলার প্রতিবাদে শনিবার ইস্তাম্বুলে ইসরাইলি কনস্যুলেটের বাইরে ৩০০ বেশি মানুষ বিক্ষোভ করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ