বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

লন্ডন টাওয়ার ব্রিজে বাংলাদেশি শফিকুরের আজানের প্রশংসা বিশ্ব মিডিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশি-বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কাজি শফিকুর রহমান (৩৫) লন্ডনের ঐতিহ্যবাহী টাওয়ার ব্রিজে আয়োজিত যুক্তরাজ্যের একটি ধর্মীয় অনুষ্ঠানে শুক্রবার ইফতারির আগে আজান দিয়ে সবাইকে মুগ্ধ করেন।

এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজ। এছাড়াও বিশ্বের আরো কয়েকটি নামিদামী গণমাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মক্কার পবিত্র মসজিদের মুয়াজ্জিন শেখ আলী আহমাদ মোল্লার অবিকল সুরে শফিকুরের আজানের ধ্বনি শোনে সবাই অবাক হয়ে যান। ১৯৭৫ সাল থেকেই পবিত্র মক্কা নগরীর মসজিদে আজান দিচ্ছেন মুয়াজ্জিন শেখ আলী আহমাদ মোল্লা। তার কণ্ঠ সারা বিশ্বে প্রশংসিত। ছোটবেলা থেকেই আজান দেয়ার অভ্যাস কাজি শফিকুর রহমানের।

শুক্রবার টাওয়ার হ্যামলেটস হোমস, ইস্ট লন্ডন মস্ক, লন্ডন মুসলিম সেন্টার ও টাওয়ার হ্যামলেটস ইন্টারফেইথ ফোরাম যৌথভাবে ওই ইফতার পার্টির আয়োজন করে।

বাংলাদেশি-বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কাজি শফিকুর রহমান মূলত ব্যবসায়ী। ইফতারির আগে অনুষ্ঠানে হঠাৎ করেই তাকে আজান দিতে বলা হয়। এ সময় তার আজানের সুর অনুষ্ঠানে মুগ্ধতা ছড়ায়। অনেকেই তা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ