বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

আখেরি জুমায় আল আকসায় ইসরায়েলি পুলিশের হামলা, ১৭০ ফিলিস্তিনি আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার আখেরি জুমায় অধিকৃত পূর্ব জেরুসালেমে আল-আকসা মসজিদ ও আশপাশের এলাকায় ইসরায়েলি পুলিশের হামলায় অন্তত ১৭০ জনের অধিক ফিলিস্তিনি আহত হয়েছে। এক সপ্তাহ ধরেই জেরুসালেমে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এই সংঘর্ষ হয়।

Palestinian medics transport a protester who was injured during clashes with Israeli police at the Al-Aqsa Mosque, Jerusalem [Ahmad Gharabli/AFP]

শুক্রবার আখেরি জুমা উপলক্ষে হাজার হাজার ফিলিস্তিনি মুসুল্লি আল-আকসা মসজিদে জমায়েত হয়। এ সময় অনেকে ইহুদি বসতি স্থাপনকারীদের তাদের বাড়িঘর উচ্ছেদ করার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকে। বিশেষ করে শেখ জারাহ এলাকায় ফিলিস্তিনিদের উচ্ছেদের বিরুদ্ধে তারা বেশ সোচ্চার ছিল।

ইসরায়েলি সীমান্ত পুলিশ ও বাহিনী পানি কামান, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও শক গ্রেনেড দিয়ে গত কয়েক দিন ধরে তাদের ওপর হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টে জানিয়েছে, আল আকসা মসজিদ ও অন্যান্য স্থানে ইসরায়েলি পুলিশের হামলায় এখন পর্যন্ত ১৭০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৮৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরায়েলি পুলিশ তাদের ছয় অফিসারের আহত হওয়ার কথা জানিয়েছে।

সূত্র : আল জাজিরা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ