বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত, আহত আরো ১ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমতীরে টহল দেওয়ার সময় সাঈদ ইউনুফ মোহাম্মদ ওদাহ নামে এক ফিলিস্তিনি কিশোরকে (১৬) গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনারা।

পরে তার লাশ উদ্ধার করে নিয়ে আসে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের একটি অ্যাম্বুলেন্স। খবর এএফপি ও মিডলইস্ট আইয়ের।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত কিশোরের বাড়ি দক্ষিণ নাবলুস শহরের উপকণ্ঠে ওদলা নামে একটি গ্রামে।

রেড ক্রিসেন্টের কর্মীরা জানিয়েছেন, সাঈদ ইউনুফ মোহাম্মদ ওদাহর পেটে গুলি করে ইসরায়েলি বাহিনী।

এ সময় ইসরায়েলি বাহিনী আরও এক ফিলিস্তিনিকে পিঠে গুলি করে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

ইসরায়েলি বাহিনীর দাবি, তাদের দিকে ককটেল বোমা ছুড়ছিল ফিলিস্তিনি ওই কিশোররা। এ জন্যই তারা গুলি করেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ