শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সমাজের অনাচার-দুর্নীতি দূর করতে আত্মশুদ্ধির বিকল্প নেই: পীর সাহেব বরুণা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আন্তর্জাতিক মহাসম্মেলন শনিবার শিক্ষামন্ত্রীর বক্তব্য ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে প্রতারণা ও সাংঘর্ষিক: হেফাজত সিলেটে খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের নতুন কমিটি মেহফিলে উলফাত: মানিকগঞ্জে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার পুনর্মিলনী অনুষ্ঠান জাতীয় তাফসীর পরিষদের মহাসচিব আইসিইউতে, রোগমুক্তি কামনায় দোয়া ওমরাযাত্রীদের জন্য ৯ ভাষায় ৩৩ লাখের বেশি সচেতনতামূলক বার্তা সৌদির শিক্ষামন্ত্রীর বক্তব্যে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিবের উদ্বেগ ‘ইসলামি কার্যক্রমে বড় শঙ্কা ইখলাসের ঘাটতি ও আত্মশুদ্ধির অভাব’

সৌদিতে কোয়ারেন্টিন না মানলে ২ লাখ রিয়াল জরিমানা, ২ বছরের জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে কেউ কোয়ারেন্টিনের বিধি লঙ্ঘন করলে তাকে দুই লাখ রিয়াল জরিমানা এবং দুই বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে দেশটির সরকার সবাইকে সতর্ক করে দিয়েছে।

দেশটিতে করোনায় মৃত্যু সংখ্যা সাত হাজার পার হওয়ার পর সরকার ওই কড়া বার্তা দিল। খবর আরব নিউজের।

মঙ্গলবার সৌদির ব্যুরো অব ইনভেস্টিগেশন ও বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, করোনায় আক্রান্ত কোনো ব্যক্তির মাধ্যমে যদি অন্য কেউ সংক্রমিত হয়, তা হলে ওই ব্যক্তিকে এ আইনে দোষি সাব্যস্ত করা হবে।

এ কাজ একাধিকবার করলে তার সাজা দ্বিগুণ হবে বলেও বিবৃতিতে জানানো হয় । যদিও এখন পর্যন্ত এ আইনটি পাস করা হয়নি।

সৌদি আরবে এ পর্যন্ত ৪ লাখ ২১ হাজার ৩০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৭ হাজার ছয়জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৯৯ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ