সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

ধোবাউড়ায় স্বল্পমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তরিকুল ইসলাম মুক্তার
ধোবাউড়া প্রতিনিধি>

সারা দেশের মতো ময়মনসিংহের ধোবাউড়ায় স্বল্পমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসাইন।

টিসিবির তথ্য অনুযায়ী, ভ্রাম্যমাণ মিনি ট্রাক থেকে একজন ক্রেতা দিনে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল, ১০০ টাকা দরে ২, লিটার সয়াবিন তেল ও ছোলা ৫৫ টাকা কেজি দরে ২ কেজি ক্রয় করতে পারবেন।

ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে করোনা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার মাধ্যমে এই পণ্য বিক্রি চলমান থাকবে ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ উজ্জ্বল প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ