শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধে শেষ হবে: ট্রাম্প সমাজের অনাচার-দুর্নীতি দূর করতে আত্মশুদ্ধির বিকল্প নেই: পীর সাহেব বরুণা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আন্তর্জাতিক মহাসম্মেলন শনিবার শিক্ষামন্ত্রীর বক্তব্য ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে প্রতারণা ও সাংঘর্ষিক: হেফাজত সিলেটে খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের নতুন কমিটি মেহফিলে উলফাত: মানিকগঞ্জে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার পুনর্মিলনী অনুষ্ঠান জাতীয় তাফসীর পরিষদের মহাসচিব আইসিইউতে, রোগমুক্তি কামনায় দোয়া ওমরাযাত্রীদের জন্য ৯ ভাষায় ৩৩ লাখের বেশি সচেতনতামূলক বার্তা সৌদির শিক্ষামন্ত্রীর বক্তব্যে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিবের উদ্বেগ

ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তার্জাতিক ডেস্ক: আগামী ১৮ মে সৌদি নাগরিকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর আরব নিউজের।

বিবৃতিতে বলা হয়, আগামী ১৭ মে দিবাগত রাত ১টা থেকে সড়ক, নৌ এবং বিমানপথে সৌদি নাগরিকরা দেশের বাইরে ভ্রমণে যেতে পারবেন।

একই সঙ্গে সৌদি আরবের বাইরে থাকা দেশটির নাগরিকদের দেশে প্রবেশে কোনো বাধা নেই বলেও জানানো হয়েছে। পাশাপাশি করোনা-পরবর্তী সময়ে যেসব দেশে চলাচলের ওপর নিষেধাজ্ঞা ছিল তাও তুলে নেওয়ার ঘোষণা দেয়া হয়েছে।

গত ৩ ফেব্রুয়ারিতে করোনা মহামারি বিস্তার কমাতে এশিয়া, ইউরোপ ও আমেরিকা অঞ্চলের ২০টি নাগরিকদের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব।

আরব নিউজ জানায়, বুধবার সৌদির স্থানীয় সময় রাত ৯টা থেকে কার্যকর হয় এ নিষেধাজ্ঞা। এর আগে মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। বলা হয়, সৌদির স্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নিষেধাজ্ঞার আওতায় ছিল- আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিসর, ভারত এবং জাপান। এ ২০ দেশের জনগণ অস্থায়ী নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ