শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

কোরআন ও হাদিসে মদ পানের ব্যাপারে নিষেধাজ্ঞা যে কারণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মূল: মাওলানা মুফতি আব্দুর রউফ সাখারডবি
অনুবাদ: আব্দুল্লাহ নোমান

আল্লাহ তায়ালা মদপান করাকে কোরআনে সুস্পষ্ট আয়াতের মাধ্যমে হারাম ও নাজায়েজ ঘোষণা করেছেন। চাই তা অল্পপরিমাণ হোক বা বেশি। এটি একটি নিকৃষ্ট অভিশাপ। যার কারণে মানুষ আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় এবং আল্লাহ তায়ালার অভিশাপযোগ্য হয়ে পড়ে। আর দুনিয়ার জীবনে যারা মদ পান করবে পরকালে তারা জান্নাতি শরাব থেকে বঞ্চিত হবে। আর হাদিসের ভাষ্যমতে মদ পান সকল গুনাহের মূল। আর মদ পান করার পর মানুষ হুঁশ হারিয়ে মাতাল হয়ে যায় এবং তার বুদ্ধিলোপ পায়। এ কারণে নেশাকারী ভালোমন্দ ও সঠিক-বেঠিকের মাঝে পার্থক্য করতে পারেনা। ফলে সে আবোলতাবোল বকতে থাকে, মারামারি বাধিয়ে অন্যকে কষ্ট দেয় এবং এমনসব কাজ করে যা পরস্পরের মধ্যে বিবাদ উস্কে দেয়।

সুরা মায়েদায় আল্লাহ তায়ালা বলেছেন, হে ইমানদারগণ, মদপান, জুয়া এবং মূর্তিপূজার বেদী ও ভাগ্য নির্ণয়ের তীর সবগুলো নাপাক শয়তানী কর্মকাণ্ড। সুতরাং তোমরা তা থেকে বেচে থাকো যেনো সফলকাম হতে পারো। শয়তান তো এটাই চায় যে মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষের মাঝে ফেলতে এবং তোমাদেরকে আল্লাহ তায়ালার জিকির ও নামাজ থেকে বাধা প্রদান করতে। সুতরাং তোমরা কি নিবৃত্ত হবেনা? (সুরা মায়েদা, আয়াত ৯০-৯১)।

এছাড়াও একাধিক হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদপানের অনিষ্টতা ও ক্ষতির কথা বলেছেন। এক হাদিসে রাসুল সা. বলেছেন,
তোমরা মদপান করা থেকে দূরে থাকো। কারণ তা সকল পাপের চাবিকাঠি। (শুয়াবুল ঈমান)

হজরত ইবনে উমর রা. থেকে বর্ণিত, রাসুল সা. বলেছেন, প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু মদ। আর প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু হারাম। যে ব্যক্তি দুনিয়ার জীবনে মদ পান করবে এবং এমন অবস্থায় মারা যাবে যে মদপানে অভ্যস্ত ও পানরত ছিলো এবং তাওবা-ও করেনি সে পরকালে জান্নাতি শরাব পান করতে পারবেনা।

আরেকটা ব্যাপার লক্ষণীয়, অনেক মানুষ দোকানে মদ বিক্রি করে বা হোটেল বা বারে আপ্যায়ন করে থাকে। আপনি চিন্তা করুন, প্রতিদিন অসংখ্য মানুষের অভিশাপের যোগ্য তারা হয়ে থাকে। মদ প্রস্তুতকারক তো অভিশাপযোগ্য হবেই সাথে সাথে মদের ব্যবসায়ী, পানকারী ও আপ্যায়নকারী সকলের উপর আল্লাহ তায়ালার অভিশাপ আসে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ