রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

আজ যাত্রাবাড়ী মাদরাসায় হাইয়াতুল উলইয়ার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি আল হাইয়াতুল উলইয়ার নিয়মিত বৈঠকের অংশ হিসেবে এক বিশেষ বৈঠকে বসছেন হাইয়াতুল উলইয়ার নেতৃবৃন্দ। আজ রোববার (২৫ এপ্রিল) রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসায় সকাল ১১ টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন হাইয়াতুল উলইয়ার সদস্য মাওলানা মুসলেহুদ্দীন গওহরপুরী।

প্রতিষ্ঠানটির কো-চেয়ারম্যান মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. এর (বুধবার, ৩১ মার্চ ২০২১) ইন্তেকালের পর তাকে ছাড়া হাইয়াতুল উলইয়ার প্রথম বৈঠক এটি। বৈঠকে হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যানের প্রতি বিশেষ শোক প্রকাশ, হাইয়াতুল উলইয়ার নিজস্ব এজেন্ডা-পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ নির্ধারণ, কওমি মাদরাসা খোলা ও বর্তমান পরিস্থিতিতে কওমি মাদরাসায় চলমান নানা সংকট নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক মাওলানা মুহা. অসিউর রহমান।।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত মুফতি ওয়াক্কাস রহ. ৩ জন কো-চেয়ারম্যান ইন্তেকাল করেছেন। এবারের বৈঠকে মুফতি ওয়াক্কাস রহ.সহ সবার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হবে।

হাইয়াতুল উলইয়ার চার কো-চেয়ারম্যানের মধ্যে মাওলানা আশরাফ আলী রহ. ইন্তেকাল করেছেন গত ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সোমবার রাত পৌনে ২টার দিকে রাজধানীর আসগর আলী হাসপাতালে। ২০২০ সালের ১৩ ডিসেম্বর রোববার দুপুর ১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মাওলানা নূর হোসাইন কাসেমী রহ.। সর্বশেষ গত ৩১ মার্চ (বুধবার) ভোর ৪.৩০ মিনিটে রাজধানী ঢাকার মহাখালী শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ইন্তেকাল করেন মুফতি ওয়াক্কাস রহ.।

আরো পড়ুন: রোববার হাইয়াতুল উলইয়ার বৈঠক: চলমান সংকটসহ গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ