বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

তুরস্কে তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় বসতে সম্মত আফগান সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাইডেন প্রশাসনের প্রস্তাবে রাজি হয়ে আগামী মাসে তুরস্কে আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যোগ দেবে আফগান সরকার।

জানা যায়, সেখানে তালেবানদের সঙ্গে আলোচনার মাধ্যমে ২০ বছর ধরে চলা আফগান যুদ্ধের সমাপ্তি ঘটবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে, আফগানিস্তানের বর্তমান সরকারের স্থলে নতুন অন্তর্বর্তীকালীন একটি প্রশাসন দায়িত্ব নেবে। নতুন একটি সংবিধান প্রণয়ন এবং নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত সেই প্রশাসন ক্ষমতায় থাকবে।

তবে দেশটির বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গনি অন্তর্বর্তীকালীন কোনো প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তর করতে আগেই অস্বীকার করেছেন। দেশটির জাতীয় সুরক্ষা উপদেষ্টা হামদুল্লাহ মহিব শনিবার সাংবাদিকদের বলেন, সরকার ইস্তাম্বুলের আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যোগ দেওয়ার পরের সপ্তাহে মস্কোতে আরো একটি শান্তি সম্মেলনে যোগ দেবে।

তালেবানের মুখপাত্র মোহাম্মদ নাঈম বলেন, আমরা মস্কো থেকে একটি আমন্ত্রণ পেয়েছি। সেখানে যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ