সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা ভারতে মুসলিম শিক্ষার্থীদের সাহরি-ইফতারিতে বাধা তারেক রহমানকে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী বললেন জামায়াত নেতা সামান্য কারণে আমরা ঈমান-ইসলাম শেষ করে দিই: শায়খে চরমোনাই ৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব

কম দামে স্যামসাংয়ের ৫জি ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্রাহকদের জন্য কম দামে নতুন ৫জি ফোন আনছে স্যামসাং। মডেল গ্যালাক্সি এ৩২। এই ফোনটি আন্তর্জাতিক বাজারে ৪জি ও ৫ জি উভয় ভার্সনে পাওয়া যাচ্ছে।

ভারতে ৪জি ভার্সনের দাম নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার রুপি। ৫জি ভার্সনের দাম ২০ হাজার রুপি।

দুই ভ্যারিয়্যান্টেই রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্যামসাং গ্যালাক্সি এ৩২ হ্যান্ডসেটে একটি ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে দেয়া হয়েছে। যার পিক্সেল কোয়ালিটি ১০৮০x২৪০০ পিক্সেল।

সুপার অ্যামোলেড ইনফিনিটি ডিসপ্লে দেওয়া হচ্ছে এই স্মার্টফোনে। যার রিফ্রেশ রেট ৯০ হার্জ। ফোনে অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে ঠিকই, তবে এখনও পর্যন্ত প্রসেসরের নাম নির্দিষ্ট করে জানায়নি স্যামসাং। ৪ ও ৫ জিবি র‌্যাম ভার্সনে গ্যালাক্সি এ৩২ মডেলটি পাওয়া যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ