শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মাদরাসাতুল ইনসাফে দিনব্যাপী লেখালেখি কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার হাজারীবাগে মাদরাসাতুল ইনসাফের উদ্যোগে দিনব্যাপী লেখালেখি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বপ্নচারী লেখক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন। লেখকদের উদ্দেশে তিনি বলেন, ‘লেখায় নিজের পরিচয় ফুটে ওঠে, তাই লিখতে হবে নিজেকে সামনে রেখে। পাঠককে গুরুত্ব দিতে হবে, মুর্খ ভাবা যাবে না।’

আজ শুক্রবার ২৬ ফেব্রুয়ারি এ দিনব্যাপী লেখালেখি কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষণ দেন, ভাষা প্রশিক্ষক, প্রবন্ধকার ও অনুবাদক মুফতি হানিফ আল হাদী; দৈনিক সময়ের আলোর বিভাগীয় সম্পাদক, আমিন ইকবাল। হানিফ আল হাদী বলেন, ‘লেখালেখিতে পারদর্শিতা অর্জনের জন্য অনুশীলনের বিকল্প নেই। নবীন লিখিয়েদের লেখালেখিতে দক্ষতা অর্জনের জন্য ধৈর্যের সাথে সময় দিতে হবে।’ আমিন ইকবাল বলেন, ‘ফিচার-গল্প ইত্যাদি লিখতে হলে পড়তে হবে। পড়ার মাধ্যমে নিজেকে ধারণ করতে হবে।’

ভাষা-সাহিত্য-সাংবাদিকতা বিষয়ক এ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক নব অভিযান পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ আজিমুদ্দীন আহমদ ও সাকাফাহ পত্রিকার নির্বাহী সম্পাদক মিঞা ওমর কাজী।

সকাল সাড়ে আটটা থেকে শুরু হওয়া দিনব্যাপী এ লেখালেখি কর্মশালার সভাপতিত্ব করেন, মাদরাসাতুল ইনসাফের পরিচালক ও ভাষা প্রশিক্ষক মাওলানা শাহাদাত সাদমান।

কর্মশালায় কী লিখবো, কীভাবে লিখবো, বাংলা বানান ও সম্পাদনা, প্রবন্ধ ও অনুবাদ সাহিত্য, সাংবাদিকতার হাতেখড়ি, ফিচার ও ছোট গল্প বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। উপস্থিত লেখকদের পরামর্শে ২৬ মার্চ ২০২১, শুক্রবার নির্ধারিত বিষয়ে পাঠচক্রের ঘোষণা দেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ