শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭

কারিগরি শিক্ষা অধিদপ্তর লোক নিয়োগ দেবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। ১৬টি ভিন্ন পদের বিপরীতে মোট ৭৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, প্রধান সহকারী, হিসাব রক্ষক, স্টোর কিপার, ক্যাশিয়ার, ইলেকট্রিশিয়ান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাটালগার, পিএবিএক্স, ওয়ার্কশপ অ্যাটেনড্যান্ট(সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, কম্পিউটার সায়েন্স), ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট (প্রকৌশল), ল্যাব অ্যাসিস্ট্যান্ট (পদার্থ ও রসায়ন), ক্যাশ সরকার, বার্তাবাহক ও অফিস সহায়ক।

পদসংখ্যা: সর্বমোট ৭৬ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক/ উচ্চমাধ্যমিক/ মাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন স্কেল: বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://dteeng.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৬ মার্চ, ২০২১।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ