বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

এবার আরেকজন মুসলিমকে গোয়েন্দা বিভাগে নিয়োগ দিলেন বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই জো বাইডেন মুসলিমপ্রধান সাতটি দেশের ওপর ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করেছিলেন।

তথ্যমতে, তার প্রশাসনে মুসলিম দেশের বংশোদ্ভূত অনেকেই দায়িত্ব পেয়েছেন। এবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের গোয়েন্দা শাখায় জ্যেষ্ঠ পরিচালক পদে মাহের বিতার নামের এক ফিলিস্তিনি মুসলিমকে নিয়োগ দেওয়া হল।

জানা গেছে, ফিলিস্তিনি-আমেরিকান মাহের বিতার ডোনাল্ড ট্রাম্পের প্রথম অভিশংসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ইসরায়েল-ফিলিস্তিন বিষয়ক বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন।

বাইডেন প্রশাসনে মাহেরের এই নিয়োগ নিয়ে হাউজ ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডাম স্কিফ বলেন, আমার মনে হয় মাহেরের চেয়ে ভালো এই পদে আর কেউ হতে পারে না। সূত্র: মিডল ইস্ট মনিটর, ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ