মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব

চট্টগ্রামে ফের প্রহসনের নির্বাচন চলছে : রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইসির যৌথ প্রযোজনায় ফের প্রহসনের নির্বাচন চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার সকালে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, চসিক নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামে পুলিশি তাণ্ডব চলেছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা একদিন আগে মিটিং করে নির্দেশনা দিয়েছেন, কীভাবে বিএনপি নেতাদের গ্রেপ্তার করে, এজেন্টদের গ্রেফতার করে বিএনপিকে এলাকাশূন্য করে ভোট ডাকাতি করা যায়। তারা তাই করছেন। এ নির্বাচন প্রহসন ছাড়া আর কিছুই নয়।

তিনি বলেন, বুধবার প্রভুদের খুশি করতে বাংলাদেশে করোনার টিকার ট্রায়াল শুরু হচ্ছে। মানুষের জীবন ঝুঁকিতে ফেলে এই টিকা দেওয়া হচ্ছে।

শীতবস্ত্র বিতরণে আরও উপস্থিত ছিলেন- বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের ভাইস চেয়ারম্যান আওলাদ হোসেন উজ্জ্বল প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ