বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

‘আমার মাদরাসা’ অ্যাপ চালুর ঘােষণা সৌদি আরবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুরআনের বহুমুখী শিক্ষা অর্জন নিশ্চিত করতে বিশেষ ধরনের অ্যাপলিকেশন চালুর ঘােষণা দিয়েছে সৌদি আরব। ‘মাদরাসাতি’ বা ‘আমার মাদরাসা’ নামে ইলেকট্রিক এ পরিষেবা শিগগিরই চালু করা হবে বলে জানিয়েছে দেশটির গণশিক্ষা মন্ত্রণালয়।

জানা যায়, অ্যাপটিতে পুরাে কুরআন যেভাবে দেখে দেখে তেলাওয়াত করা যাবে, শােনা যাবে পছন্দের কারীদের অডিও তেলাওয়াত। থাকবে বিভিন্ন শায়েখের মশক। তা ছাড়া তাফসির শােনা ও আরবি ভাষা শিখা যাবে এই অ্যাপে। এতে অন্তত ৬২ হাজার আরবি মাসদার বা শব্দমুল রয়েছে। শিক্ষার্থীরা তার তেলাওয়াত বন্ধুর সঙ্গে আদান-প্রদান করতে পারবে।

অ্যাপ তৈরির আগে এর নাম নির্বাচনে গণভােটেম আয়ােজন করে শিক্ষা মন্ত্রণালয়। ‘মাদরাসাতি’ নামটি ভােটের মাধ্যমে বাছাই করে নির্ধারণ কমা হয়েছে। করোনার ঘরবন্দি অভিজ্ঞতা এমন অ্যাপ্লিকেশন বানাতে বাধ্য করেছে বলে জানিয়েছে মন্ত্রণালয় কর্তৃপক্ষ। তারা আরও বলছেন, এসব কাজ একমাত্র কোরআন শিক্ষায় অবদানের জন্য করা হচ্ছে।'

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ