বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ইহুদি পন্থায় খাদ্য উৎপাদনের বিষয়ে আমিরাত-ইসরায়েলের চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেফজা ফ্রি ট্রেড জোন দুবাই ইন্টারন্যাশনাল পোর্টস কোম্পানির সাথে যুক্ত তার অংশীদারদের কোশের খাবার (ইহুদিদের আইন অনুসারে হালাল খাবার) প্রস্তুত করার জন্য প্রশিক্ষণমূলক কোর্সের জন্য ইসরায়েলি সংস্থা স্টার কে কোশের-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

জেফজা দুবাই ফ্রি ট্রেড জোনটিতে ১.৫৭ মিলিয়ন বর্গমিটারের একটি বিশেষ খাদ্য ও কৃষি পণ্য অঞ্চল রয়েছে এবং এতে ৭০ টি দেশের প্রায় ৫৫০টি সংস্থা অন্তর্ভুক্ত রয়েছে এবং এতে ৬ হাজারের বেশি কর্মচারী নিয়োজিত আছে।

প্রতিবেদন অনুযায়ী, জেফজা দুবাই ফ্রি ট্রেড জোনের ৩৭ শতাংশ মধ্যপ্রাচ্যের, ২৩ শতাংশ এশিয়ার, ১৯ শতাংশ ইউরোপের, ১০ শতাংশ আফ্রিকার, ৮ শতাংশ উত্তর আমেরিকা, ১ শতাংশ দক্ষিণ আমেরিকা এবং ১ শতাংশ ওশেনিয়ার অন্তর্ভুক্ত।

দুবাই আন্তর্জাতিক বন্দরের বাণিজ্যিক কমপ্লেক্স এবং ফ্রি জোনের চিফ অপারেটিং অফিসার আহমেদ আল-হাদ্দাদ বলেন সংযুক্ত আরব আমিরাত সমস্ত সংস্কৃতি এবং ঐতিহ্যকে স্বাগত জানায়। সংযুক্ত আরব আমিরাত-ইসরায়েলের সাথে সম্পর্কের স্বাভাবিক হওয়ার ফলে কোশের (ইহুদি আইন অনুসারে) মানদণ্ড বজায় রেখে খাবারের চাহিদা আরও বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, স্টার-কে-কোশের প্রধান রাব্বি (ইহুদি শরিয়া আইনজ্ঞ) আহরন হাস্কেল বলেছেন, তারা ৫০ বছরেরও বেশি সময় যাবত ইহুদি আইন অনুসারে খাদ্য উৎপাদন করছে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ