বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ইসরায়েলে পৃথিবীর প্রাচীন এক মসজিদের সন্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের গালীল সাগরের তীরে বিশ্বের প্রাচীনতম একটি মসজিদের সন্ধান পেয়েছেন দেশটির প্রত্নতাত্ত্বিকরা।

আরব নিউজের বরাতে জানা যায়, বাইজেন্টাইন যুগের একটি ভবনের সঙ্গে প্রাচীন ওই মসজিদের অংশবিশেষ পাওয়া যায়। সপ্তম শতাব্দীতে সিরিয়ার অঞ্চলগুলো জয় করেছে এমন কোনো সাহাবি ৬৩৫ সালে মসজিদটি নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

গত সপ্তাহে উত্তর একটি একাডেমিক সম্মেলনে এ মসজিদ আবিষ্কারের ঘোষণা দেয় ইসরাইলি প্রত্নতাত্ত্বিকদের একটি দল। উত্তর ইসরাইলি শহর টিবেরিয়াসের উপকণ্ঠে মসজিদটির খোঁজ পান তারা। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের কাতিয়া সিট্রিন সিলভারম্যানের নেতৃত্বে একটি দল ১১ বছর ধরে ওই জায়গাটিতে অনুসন্ধান চালিয়েছে।

১৯৫০ সালে জায়গাটিতে প্রথম একটি পিলার আবিষ্কার করা হয়েছিল, যেটিকে বাইজেন্টাইন আমলের একটি বাজার হিসেবে চিহ্নিত করা হয়।পরবর্তীতে ইসলামী মুদ্রা এবং মৃৎশিল্পের কিছু টুকরো সেখান থেকে আবিষ্কার করা হয়েছিল।

প্রত্নতাত্ত্বিকরা প্রথমে অষ্টম শতাব্দীর মসজিদ হিসেবে এ ধ্বংসাবশেষ চিহ্নিত করেছিলেন, তবে আরও খননকাজের পরে জানা যায় যে, এটির কাঠামো আরও প্রাচীন। সূত্র: আরব নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ