বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সঙ্গে যোগাযোগে আগ্রহী নয় ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সাথে সরাসরি যোগাযোগের কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।ইতালির দৈনিক ‘লা রিপাবলিকা’-কে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ও সংসদ ভবনে ট্রাম্পের সমর্থকদের হামলার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ওয়াশিংটনে যা ঘটেছে তা থেকে মার্কিন গণতন্ত্রের আসল চেহারা প্রকাশ পেয়েছে। এখন এটা স্পষ্ট অন্য দেশগুলো নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা কীভাবে সমাধান করবে ওই বিষয়ে কথা বলার অধিকার আমেরিকার নেই।

তিনি যুক্তরাষ্ট্রের নতুন সরকারের কাছে ইরানের প্রত্যাশা প্রসঙ্গে বলেন, ইরান সদিচ্ছা নিয়ে আলোচনা করেছে, পরবর্তীতে পরমাণু সমঝোতা বাস্তবায়ন করেছে। এখন তাদের অতীত ভুলগুলো শুধরে নেয়ার দায়িত্ব হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন সরকারের।পরমাণু সমঝোতায় ফিরতে চাইলে আমেরিকাকে ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। পরমাণু সমঝোতা ইস্যুতে ইরান আর কোনো আলোচনায় যাবে না। নতুন কোনো সমঝোতাও করবে না।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ