শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ইইউ’র সাথে সম্পর্ক বাড়াতে চায় তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, শরণার্থী ইস্যুতে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে। দুই পক্ষের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়ার পর দুই পক্ষের মধ্যে সম্পর্ক উন্নয়নের এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এর আগে তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র সব ক্ষেত্রে সহযোগিতা করতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

সিরিয়া, লিবিয়া, কারাবাখ, সাইপ্রাস ও ভূমধ্যসাগরসহ বিভিন্ন ইস্যুতে তুরস্ক ও গ্রিসের মধ্যে মতবিরোধ রয়েছে। ভূমধ্যসাগরে জ্বালানি অনুসন্ধান ইস্যুতে গ্রিসের সাথে বিরোধে ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ