শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

মার্কিন পার্লামেন্ট ভবনে হামলা: ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে ট্রাম্পের বিচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার। সিনেটে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে এই বিচার প্রক্রিয়া শুরু হবে।

আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের একটি সমঝোতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প হতে যাচ্ছেন একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরও দেশটির সিনেটে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন।

এর আগে মার্কিন প্রতিনিধি পরিষদে দ্বিতীয়বার অভিশংসিত হয়েও প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে লজ্জাজনক রেকর্ড গড়েন তিনি। ট্রাম্পের পক্ষে বক্তব্য তুলে ধরার জন্য তার আইনজীবীদের দুই সপ্তাহ সময় দেওয়া হবে। ফলে ৮ ফেব্রুয়ারির আগে এই বিষয়ে শুনানি শুরু হওয়ার কোন সুযোগ নেই।

এর আগে আর কোনও প্রেসিডেন্টের বিরুদ্ধে এভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। দোষী সাব্যস্ত হলে ভবিষ্যতে আর কোনও সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না ট্রাম্প।

উল্লেখ্য, মার্কিন পার্লামেন্ট ভবনে ‘সহিংসতায় উস্কানি’ দেওয়ার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন আর্টিকেলটি সোমবার সিনেটে পাঠাবেন ডেমোক্র্যাটরা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ