শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ইরানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের টিকা কড়াকড়িভাবে নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের করোনার টিকা আমদানি নিষিদ্ধ করেছেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। ভাষণে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, পশ্চিমা দেশ দুটির টিকা যে কতটা অকার্যকর তা সেখানকার মৃত্যুর সংখ্যাই বলে দিচ্ছে।

খামেনি বলেন, ইরানে মার্কিন এবং ব্রিটিশ টিকা আমদানি নিষিদ্ধ। আমি কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। আর এখন জনসম্মুখে বলছি। তিনি বলেন, তাদের প্রতি আমার কোনো আস্থা নেই। কখনো কখনো তারা অন্য জাতির ওপর টিকা পরীক্ষা করতে চায়। যদি যুক্তরাষ্ট্র একটি টিকা উৎপাদনে সক্ষম হতো, তাহলে তারা নিজেদের দেশে করোনা নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হতো না।

মধ্যপ্রাচ্যে করোনার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইরান। গত মাসের শেষের দিকে তারা নিজেদের করোনা টিকার মানব পরীক্ষা শুরু করেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিওটারের তথ্য অনুযায়ী, ইরানে এ পর্যন্ত ১২ লাখ ৭৪ হাজার ৫১৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৫৬ হাজার ১৮ জন। সূত্র: আনাদেলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ