শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

বাগদাদে আত্মঘাতী জোড়া বোমা হামলায় নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগদাদের একটি উন্মুক্ত বাজারে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার প্রথম বোমা হামলাকারী বাজারের ভেতর দ্রুত ঢুকে নিজেকে অসুস্থ বলে দাবি করেন যেন লোকজন তার কাছাকাছি জড়ো হয়। এরপরই তিনি বোমার বিস্ফোরণ ঘটান। লোকজন যখন প্রথম বোমায় আক্রান্তদের চারপাশে জড়ো হয়েছিল তখন দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটান আরেক হামলাকারী।

এদিকে বিবিসি হামলায় নিহতদের সংখ্যা ১৩ বলে জানিয়েছে। এক সামরিক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, বাগদাদের বাব আল-শারকির তায়ারান স্কয়ারের একটি কাপড়ের বাজারে নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা হামলাকারীদের অনুসরণ করলে তারা বোমা দুটির বিস্ফোরণ ঘটায়।

২০১৮ সালের পরে এটি বাগদাদে প্রথম কোনো বড় ধরনের আত্মঘাতী হামলার ঘটনা। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা এই ধরনের অনেক ছোট ছোট হামলা চালিয়ে আসছে।

২০১৭ সালে ইরাক সরকার আইএসকে পরাজিত করার ঘোষণা দেয়। কিন্তু এরপরও জঙ্গি সংগঠনটির নিষ্ক্রিয় সদস্যরা ইরাকের স্বল্প ঘনবসতিপূর্ণ এলাকায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ