শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মানিকছড়িতে ইসলামী আন্দোলনের কমিটি নাবায়ন সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

ইসলামী আন্দোলন বাংলাদেশে মানিকছড়ি উপজেলার শাখার সম্মেলন রোববার (১৭ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়েছে।

জামাল উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামুক উপজেলা সদর মুহাম্মদ ওমর আলী মেম্বার,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ রবিউল মিয়াজিও ইসলামী যুব আন্দোলন মানিকছড়ি উপজেলা সভাপতি মুহাম্মদ ইব্রাহিম খলিল মুসা।

সভায় বক্তাগণ বলেন, আমাদের সমাজে চুরি, ডাকাতি, খুন এবং ধর্ষণ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মানুষের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে বিভিন্ন অপরাধে করতে দ্বিধাবোধ করছে না। এমতাবস্থায় আমাদের কে ইসলামী রীতিনীতি অনুসরণ ও অনুকরণ করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মহানবীর সা. এর আদর্শ অনুসরণ অনুকরণ করা ছাড়া কোনো বিকল্প নেই।

সম্মেলনে বিগত কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করে ২০২১-২০২২ সেশনের জন্য মাওলানা আল আমিন ফরাজিকে সভাপতি, আব্দুল বারেক সরকারকে সহসভাপতি ও মাওলানা তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আংশিক নতুন কমিটি ঘোষণা করেন জেলা আন্দোলন এর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ