সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বিজয়ী কাদের মির্জাকে অভিনন্দন জানালেন ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালী বসুরহাট পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল কাদের মির্জা ব্যাপক ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ায় তার বড় ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাকে মুঠোফোনে অভিনন্দন জানিয়েছেন।

শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় আবদুল কাদের মির্জা রুপালী চত্বরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিজয় জনতার, এ জয় শেখ হাসিনার জয়। আওয়ামী লীগের উন্নয়নের জয়, এবং ওবায়দুল কাদেরের জয়।

বসুরহাট পৌরসভায় ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা। শনিবার সন্ধ্যায় এ নির্বাচনের ফলাফল নিশ্চিত করেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মুহা. রবিউল আলম।

তিনি জানান, ৯টি কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটে আ.লীগ প্রার্থী আবদুল কাদের মির্জা পেয়েছেন ১০ হাজার ৭৩৮ ভোট, বিএনপি প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১৭৩৮ ভোট ও জামায়াত সমর্থিত স্বতন্ত্রপ্রার্থী মাওলানা মোশারফ হোসেন পেয়েছেন ১৪৫১ ভোট।

জানা গেছে, নোয়াখালীতে প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে বসুরহাট পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ব্যাপক ভোটারদের উপস্থিতিতে শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল সাড়ে ৮টার দিকে ১নং কেন্দ্র উদয়ন প্রিক্যাডেট একাডেমি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী, সকাল ৯টার দিকে ৫নং বসুরহাট এএইচসি কেন্দ্রে বিএনপি প্রার্থী ও ৮নং বসুরহাট ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে নিজেদের ভোট দিয়েছে স্বতন্ত্রপ্রার্থী। এছাড়াও নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ২৫ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ