শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

শহিদ আবরারের নামে মসজিদ-মাদরাসা উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ।

২০১৯ সালের ওই ঘটনায় দেশব্যাপী নিন্দার ঝড় ওঠে। আবরারের স্মরণে এবার তার গ্রামের বাড়িতে একটি মসজিদ ও মাদরাসার উদ্বোধন করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার (১৫ জানুয়ারি) এটি উদ্বোধন করা হয়।

কুষ্টিয়া জেলার কুমারখালীর রায়ডাঙ্গা গ্রামে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল আবরারের মৃত্যুর কিছুদিন পরেই। ‘শহিদ’ আবরারের নামে মসজিদ ও মাদরাসাটি করা হলেও গতকালই এর সাইনবোর্ড টাঙিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এ প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। সেখানে তিনি বলেন, ‘আমার ভাইয়ের নামে গ্রামে একটি মসজিদ ও মাদরাসা নির্মাণ করা হচ্ছে। এখানে নিয়মিত নামাজ পড়া ও শিশুদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়। পরিকল্পনা রয়েছে এটি পাকা করার। দোয়া করবেন, আল্লাহ যেন এলাকাবাসীর পরিকল্পনাকে কবুল করেন এবং আমার ভাইকে শহিদি মর্যাদা দান করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের বুয়েট শাখার নেতাকর্মীরা। পরদিন আবরারের বাবা বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৩ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে মামলার চার্জশিট দাখিল করা হয়। অভিযুক্ত ২৫ জনের মধ্যে এজাহারভুক্ত ১৯ জন এবং এজাহার বহির্ভূত ৬ জন।

-এটি