শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

যুক্তরাজ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার নতুন ধরনের সংক্রমণ রোধে এবার কঠোর অবস্থানে যুক্তরাজ্য। আগামী সোমবার (১৮ জানুয়ারি) থেকে সব ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নিষেধাজ্ঞা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে।

ব্রাজিলে করোনার নতুন স্ট্রেইন চিহ্নিত হওয়ার পর দক্ষিণ আমেরিকা এবং পর্তুগাল থেকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

নিষেধাজ্ঞা চলাকালে যুক্তরাজ্যে প্রবেশের স্থল, নৌ ও আকাশপথ পুরোপুরি বন্ধ থাকবে। তবে অন্য দেশ থেকে যুক্তরাজ্যে ফিরতে কোভিড-১৯ নেগেটিভ সনদ দেখাতে হবে। তারপরও তাকে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক।

শুক্রবার দেশটিতে নতুন করে ৫৫ হাজারের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন ৪৮ হাজার ৬৮২ জন ছিল।

প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটে শুক্রবার (১৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বরিস বলেন, করোনা সংক্রমণ থেকে জনগণকে রক্ষায় প্রতিনিয়ত আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছি। তবুও সংক্রমণ এবং মৃত্যু বাড়ছেই। এখন আরও কঠোর ব্যবস্থা নেয়া জরুরি।

বরিস জনসন বলেন, একদিকে করোনার ভ্যাকসিন আমাদের আশা দেখাচ্ছে, অন্যদিকে বাইরের বিভিন্ন দেশ থেকে করোনার নতুন নতুন ধরন যুক্তরাজ্যে প্রবেশের ঝুঁকি বাড়ছে। করোনার নতুন ধরন মোকাবিলায় আমাদের এখনই অতিরিক্ত পদক্ষেপ নিতে হবে।

যুক্তরাজ্যে ইতোমধ্যে জরুরি ভিত্তিতে অক্সফোর্ডের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। পাশাপাশি ফাইজারের টিকাও নিচ্ছেন দেশটির সাধারণ মানুষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ