শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

সুস্থ হওয়াদের দেহে করোনার অ্যান্টিবডি থাকে ৫ মাস: গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে এরইমধ্যে সামনে এলো গুরুত্বপূর্ণ এক তথ্য।

করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়াদের দেহে করোনার অ্যান্টিবডি থাকে পাঁচ মাস। অর্থাৎ, সুস্থ হয়ে ওঠা মানুষদের বেশিরভাগই অন্তত পাঁচ মাস পুনরায় এ ভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি থেকে মুক্ত থাকেন। পাবলিক হেলথ ইংল্যান্ড পরিচালিত সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

গবেষণায় বলা হয়, যারা কখনোই আক্রান্ত হননি তাদের তুলনায় করোনা থেকে সুস্থ হয়ে উঠা মানুষের সংক্রমিত হওয়ার ঝুঁকি ৮৩ শতাংশ কমে যায়। তবে তারা সতর্ক করে বলেছেন, আক্রান্ত হওয়ার পূর্ব ইতিহাস থাকার পরও কিছু কিছু মানুষ ওই সময়সীমার আগেই আবারও আক্রান্ত হয়ে যেতে পারেন এবং অন্যদের সংক্রমিত করতে পারেন।

গবেষণায় নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক সুসান হপকিন্স। তিনি জানান, গবেষণায় প্রাপ্ত ফল খুব উৎসাহব্যঞ্জক। কারণ এর মধ্য দিয়ে দেখা গেছে মানুষের শরীরে যে সময় পর্যন্ত ইমিউনিটি থাকার কথা ভাবা হচ্ছিলো, তার চেয়ে বেশিদিন ইমিউনিটি থাকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ