শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধার সাঘাটা উপজেলায় গাছকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আজির হোসেন (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বাদিনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা বিবরণে জানা যায়, উপজেলার বাদিনারপাড়া গ্রামের মৃত ইজ্জত উল্যার ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আজির হোসেনের সঙ্গে একই গ্রামের আব্দুস সাত্তার আকন্দের ছেলে মিঠু মিয়া গংদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

বৃহস্পতিবার সকালে মিঠু মিয়াগংদের একটি আতা ফলের গাছ আজির হোসেনের ঘরের উপরে হেলিয়ে পড়ে। এই গাছটি কাটতে বলায় আজির হোসেনের সঙ্গে মিঠু মিয়ার লোকজন উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে সংঘবদ্ধ হয়ে আজির হোসেনের ওপর হামলা চালায়। এতে আজির হোসেন মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলাল হোসেন বলেন, খবর পেয়ে নিহত আজির হোসেনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ