রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার আল্লাহর মেহমানদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ধর্মমন্ত্রী রিয়াদে হামলায় প্রাণ হারালেন তরুণ আলেম মুফতি নাসরুল্লাহ বদর

সেতুতে ফাটল, ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের সালেহপুর সেতুতে ফাটল দেখা দিয়েছে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন জনসাধারণ।

বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে ঢাকা-আরিচা মাহসড়কের ঢাকাগামী ও মানিকগঞ্জগামী দুটি লেনেই যানজটের সৃষ্টি হতে থাকে।

জানা যায়, বুধবার দুপুরে সালেহপুর সেতুর সাভার থেকে ঢাকাগামী লেনের বাম পাশের অংশটি দেবে যায়। এতে সেতুতে কিছুটা ফাটল সৃষ্টি হয়। এরপর থেকে ঢাকামুখী যানবাহনগুলোকে সাভারমুখী লেন দিয়ে পারাপার করানো হয়। বৃহস্পতিবার সকালেও মহাসড়কে ৪ কিলোমিটার যানজট দেখা যায়।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সবুর খাঁন বলেন, দুপুর থেকেই সালেহপুর সেতুর ফাটল দেখা গেছে। পরে নিরাপত্তার জন্য আরিচামুখী লেন দিয়ে সব পরিবহন পারাপার করানো হচ্ছে। তবে এতে বহু গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছে। তবে বৃহস্পতিবার সকালে যানজট কিছুটা কমে এসেছে।

এ ব্যপারে সাভার হাইওয়ে থানার ওসি গোলাম মোস্তফা জানান, যানজট নিরসন করে যানচলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ