শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সাভারে ভবন ধসে কিশোরী নিহত, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারের আশুলিয়ায় একটি একতলা ভবনের দেয়াল ধসে হ্যাপি আক্তার মিনা (১৩) নামে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে আশুলিয়ার জিরানী এলাকায় শিমুলিয়া রোডে মদিনা ব্যাচেলর ম্যাচ ভবনে এ ঘটনা ঘটে।

জানা যায়, হ্যাপি আক্তার মিনা কুষ্টিয়া জেলার সদর থানার পূর্ব রাতুলপাড়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। সে কোনাপাড়া কলাবাগান এলাকায় ব্র্যাক স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী ছিল। আহতরা হলো- মোসাম্মত রেখা বেগম, চায়ের দোকানদার আলম, সাজ্জাদ হোসেন সাজুসহ আরও দুইজন।

ফায়ার সার্ভিস জানায়, আশুলিয়ার জিরানী এলাকায় মদিনা নামে পুরাতন ভবনটি সংস্কারের জন্য ভাঙা হচ্ছিলো। এসময় ভবনটির পাশের একটি দেয়াল সড়কের উপর পড়লে মিনা নামে এক কিশোরী মারা যায়। এ ঘটনায় আহত হয় অন্তত ৫ জন। সে সময় মিনা তার মায়ের সঙ্গে কেক কিনতে যাচ্ছিলো।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ