শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

বিশ্বে করোনায় মৃত্যু ১৯ লাখ ৫২ হাজার ছাড়িয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে আরও ৯ সহস্রাধিক মানুষ মারা গেছেন। একই সময়ে নতুন করে ৬ লক্ষাধিক মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৯ কোটি ১২ লাখ ৯৮ হাজার ৯২২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৯ লাখ ৫২ হাজার ১১৯ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৭০৬ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২ কোটি ৪০ লাখ ৭৮ হাজার ৯৭ জন করোনারোগী, যাদের মধ্যে ১ লাখ ৮ হাজার ৭৫৪ জনের অবস্থা গুরুতর।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ২ কোটি ৩১ লাখ ৩৯ হাজার ৪৯১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৪ লাখ ৭৯ হাজার ৯১৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৮১ লাখ ৩৩ হাজার ৮৩৩ জনের শরীরে ধরা পড়েছে কোভিড-১৯। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ৩৪ লাখ ২৫ হাজার ২৬৯ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৩১ লাখ ১৮ হাজার ৫১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো—ফ্রান্স (২৭ লাখ ৮৬ হাজার ৮৩৮ জন), তুরস্ক (২৩ লাখ ৩৬ হাজার ৪৭৬ জন), ইতালি (২২ লাখ ৮৯ হাজার ২১ জন), স্পেন (২১ লাখ ১১ হাজার ৭৮১ জন) ও জার্মানি (১৯ লাখ ৪১ হাজার ১১৯ জন)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ