শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

প্রেসিডেন্ট জো বাইডেন নিলেন করোনা টিকার দ্বিতীয় ডোজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইজারের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন তিনি। এর আগে গত ২১ ডিসেম্বর ফাইজারের টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ৭৮ বছর বয়সী জো বাইডেন। সে সময় তার টিকা গ্রহণের দৃশ্য সরাসরি টেলিভিশনে দেখানো হয়। করোনার টিকা যে নিরাপদ, মানুষকে তা বোঝানোর জন্যই তিনি প্রথমদিকে টিকা নিয়েছেন বলে জানিয়েছিলেন।

টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জো বাইডেন লিখেছেন, এইমাত্র আমি করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিলাম। এটা প্রথমবারের মতোই ব্যাপার। এটা নিরাপদ, দ্রুত ও ব্যথা ছাড়াই নেওয়া যায়।

তিনি আরো লেখেন, নিজেদের সময় অনুযায়ী সবাইকে এই টিকা নেওয়ার অনুরোধ করছি। কারণ, আমরা কেবল যৌথভাবে ভাইরাসের বিরুদ্ধে লড়তে পারি এবং জীবন বাঁচাতে পারি। সূত্র: সিএনএন

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ