সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা

৫০০ বিলিয়ন মার্কিন ডলার খরচে বিশ্বের অত্যাধুনিক শহর বানাচ্ছে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন প্রজন্মের জন্য অত্যাধুনিক সব সুযোগ-সুবিধার একটি শহর তৈরি করছে সৌদি আরব। যেখানে চলবে না গাড়ি, থাকবে না দূষণ। আজ রোববার নতুন এমন একটি শহরের নকশা প্রকাশ করেছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

ডয়চে ভেলে জানায়, অসম্ভবকে সম্ভব করার মতো কার্বন নিঃসরণসহ কোনো ধরনের দূষণহীন শহর গড়ার কথা বলা হচ্ছে। যা একুশ শতকে এসে কেউ স্বপ্নেও ভাবতে পারবে না।

লোহিত সাগরের ধারে ‘নিয়োম জোন’ নামে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। সম্পূর্ণ দূষণহীন (জিরো এমিশন) শহরটি তৈরির কাজ চলতি বছরের প্রথম দিকেই শুরু হওয়ার কথা, যা শেষ হতে প্রায় ১০ বছর সময় লাগবে।

এএফপি বলছে, ‘দ্য লাইন’ নামের এই শহর তৈরির পরিকল্পনা হাতে নেয়া হয় ২০১৭ সালে। এটি ২৬ হাজার ৫০০ বর্গ কিলোমিটার আয়তনের। ২০৩০ সাল নাগাদ শহরটি উন্মুক্ত করার আশা করা হচ্ছে।

এই শহরে গাড়ি চলাচল বা কার্বন নিঃসরণের মতো কোনো জিনিস থাকবে না। তবে শহরটি বিজ্ঞান ও প্রযুক্তিতে থাকবে অগ্রসর বা অত্যাধুনিক। এটি নতুন প্রজন্মের শহরের ‘মডেল হয়ে থাকবে’ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানান, শহরে অতি দ্রুত চলাচলের জন্য অত্যাধুনিক রাস্তা থাকবে। ‘বিজনেস হাব’ হিসেবে গড়া এই শহরে মানুষের থাকার ব্যবস্থাও থাকবে। এখানকার সবকিছু চলবে পরিশ্রুত জ্বালানির সাহায্যে, যা পুরোপুরি পরিবেশবান্ধব।

রয়টার্স জানায়, প্রকল্পটি বাস্তবায়নে ৫০০ বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে। এতে কর্মসংস্থান হবে প্রায় ৩ লাখ ৮০ হাজার মানুষের। সৌদি অর্থনীতির ব্যাপক উন্নতির আশা করা হচ্ছে জর্ডান ও মিশর সীমান্ত সংযুক্ত এই শহর দিয়ে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ