শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ট্রাম্প প্রেসিডেন্ট পদে যোগ্য নন: বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডোনাল্ড ট্রাম্প আর মার্কিন প্রেসিডেন্টের পদের জন্য যোগ্য নন বলে মন্তব্য করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডন্ট জো বাইডেন। শুক্রবার (৮ জানুয়রি) এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।

সংবাদমাধ্যম সিএনএন জানায়, বিভিন্ন ইস্যু ছাপিয়ে এদিন তার বক্তব্যে উঠে আসে ট্রাম্পের সাম্প্রতিক সময়ে বিভিন্ন কর্মকাণ্ড এবং ক্যাপিটল হিলে হামলার বিষয়টি।

বাইডেন বলেন, সহিংসতা উসকে দিয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করেছে। ট্রাম্পের কারণে বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

এসব কারণে ট্রাম্প আর মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য যোগ্য নন বলেও মন্তব্য করেন বাইডেন। তদন্তের মাধ্যমে ক্যাপিটল হিলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

করোনা ইস্যুতে বাইডেন বলেন, প্রণোদনা বিলের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে। এ ছাড়াও মহামারির কারণে কর্মহীনদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

বাইডেনের বক্তব্যের আগে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি, পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষমতা ট্রাম্পের কাছ থেকে কেড়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ