রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯

নাদিউজ্জামান রিজভীর নতুন বই 'প্র্যাক্টিসিং মুসলিম'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাজারে আসছে লেখক নাদিউজ্জামান রিজভীর নতুন বই ‘প্র্যাক্টিসিং মুসলিম’। বইটি বাংলাভাষী পাঠকদের জন্য প্রকাশ করছে মুভমেন্ট পাবলিকেশন্স। ইতোমধ্যে রকমারি ডটকমে বইটির প্রি অর্ডার শুরু হয়েছে।

বই সম্পর্কে লেখক বলেন, জীবন একটি পথ। সরল পথ। এটা এমন একটি পথ, যার সুনির্দিষ্ট একটি গন্তব্য রয়েছে। মানুষ তার জীবনে ভুল পথ অনুসরণ করার কারণে হাজার রকমের ফিতনা-ফাসাদ ও বিপর্যয়-বিপত্তির মুখোমুখি হয়।

আবার সঠিক পথ অনুসরণ করে জীবনকে শোভিত ও পুষ্পিত করে তোলে। ইসলাম হচ্ছে সেই কাঙ্ক্ষিত পথ। বক্ষমান আয়োজনের উদ্দেশ্য হচ্ছে পাঠককে এই পথের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।

বইটিতে ইসলামী আকিদা, সমকালীন ও প্রাচীন ভ্রান্তির সন্নিবেশে জীবনের এমন কিছু মৌলিক প্রশ্ন নিয়ে কাজ করা হয়েছে, যা একজন মুসলিমের জন্য জেনে রাখা অত্যাবশকীয়।

বইটি পাঠকের চিন্তাজগতে এমন কিছু তথ্যের সন্নিবেশ ঘটাতে চায়, যার মধ্য দিয়ে একজন মুসলিম আলো ও অন্ধকারের পথকে নিরুপণ করে, সত্যকে চিনে নিতে পারবে।

এক নজরে বই (প্রি অর্ডার করতে ক্লিক করুন)

বই: প্র্যাক্টিসিং মুসলিম (হার্ডকভার)
লেখক- নাদিউজ্জামান রিজভী
সম্পাদক: শায়খ ইমদাদুল হক
ধরন- ইসলামিক স্টাডি
পৃষ্ঠা - ৩০৪
মুদ্রিতমূল্য - ৩৬১ টাকা
প্রি অর্ডারমূল্য - ২৩৫ টাকা (৩৫% ছাড়)
প্রকাশক - মুভমেন্ট পাবলিকেশন্স

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ