শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

লেবাননে দুই গ্রুপের সংঘর্ষ, শরণার্থী শিবিরে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের একটি সিরিয়ার শরণার্থী শিবিরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের পর সেখানে অগ্নিসংযোগ করেছে একটি গ্রুপ। রবিবার ভোরে সিরিয়া ও লেবাননের শরণার্থী গ্রুপের মধ্যে ওই রক্তক্ষয়ী সংঘর্ষ হয় বলে জানায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক এজেন্সি (ইউএনএইচসিআর)।

এই সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। এদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের পর সিরিয়ার শরণার্থীদের একটি তাবুতে আগুন ধরিয়ে দেয়। সেখান থেকে পুরো শরণার্থী শিবিরটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত দমকল বাহিনীর লোকজন এসে আগুন নেভান।

উল্লেখ্য, ২০১১ সালে ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৫ লাখ সিরীয় পালিয়ে এসে লেবাননের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেন। সূত্র: আল-জাজিরা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ